পেড্ডি' বিতর্ক পেছনে ফেলে উমেশ বিস্তের নতুন ছবিতে জাহ্নবী কাপুর

প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৩:১৯ অপরাহ্ণ
পেড্ডি' বিতর্ক পেছনে ফেলে উমেশ বিস্তের নতুন ছবিতে জাহ্নবী কাপুর
 বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরকে ঘিরে প্রতিনিয়ত কোনো না কোনো বিতর্ক বা আলোচনা লেগেই থাকে। কখনো ফ্যাশন সেন্স, কখনো ব্যক্তিগত সম্পর্ক কিংবা অভিনয় দক্ষতায় নজর কাড়া এই তারকা সম্প্রতি তেলেগু সিনেমা ‘পেড্ডি’-র ‘আচিয়াম্মা’ চরিত্রে তার উপস্থাপনা নিয়ে বেশ বিতর্কের মুখে পড়েছিলেন। তবে সেসব অতীত ও সমালোচনা দূরে ঠেলে নতুন প্রজেক্টের মাধ্যমে আবার ঘুরে দাঁড়াচ্ছেন জাহ্নবী।ভারতীয় গণমাধ্যমের তথ্য সূত্রে জানা গেছে, প্রশংসিত চলচ্চিত্র ‘পাগলাইট’ খ্যাত গুণী পরিচালক উমেশ বিস্তের পরবর্তী নতুন সিনেমাতেই কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে জাহ্নবী কাপুরকে। সিনেমাটির নাম এখনও চূড়ান্ত না হলেও এটি যৌথভাবে প্রযোজনা করবে একতা কাপুরের বালাজি মোশন পিকচার্স এবং অস্কারজয়ী প্রযোজক গুনীত মঙ্গার সংস্থা সিখ্যা এন্টারটেইনমেন্ট। আগামী অক্টোবর বা নভেম্বর নাগাদ ছবিটির চিত্রগ্রহণ শুরু হওয়ার কথা রয়েছে।এর আগে মুক্তি পাওয়া ‘পেড্ডি’ ছবিতে জাহ্নবীর শারীরিক উপস্থাপন, মাত্রাতিরিক্ত ক্লোজআপ ও ক্যামেরা অ্যাঙ্গেল নিয়ে দর্শকমহলে ক্ষোভ দেখা যায়। অভিযোগ ওঠে, একজন নারী চরিত্রের মানসিক গভীরতার চেয়ে তার শরীরকে বেশি হাইলাইট করা হয়েছে।এই বিতর্ক নিয়ে জয়া বচ্চন, কারিনা কাপুর খান, নিত্যা মেনন ও ডিম্পল হায়াথির মতো প্রথম সারির তারকারা সরব হন এবংমূলধারার চলচ্চিত্রে নারীদের সম্মানজনক ও জোরালো উপস্থাপনের তাগিদ দেন। তোপের মুখে পড়ে ছবিটির পরিচালক বুচি বাবু সানা পরবর্তীতে ভুল স্বীকার করে সামাজিক মাধ্যমে ক্ষমা চান এবং বিতর্কিত দৃশ্যগুলো সিনেমা থেকে কেটে বাদ দেওয়ার ঘোষণা দেন।যদিও জাহ্নবী নিজে পেড্ডি বিতর্ক নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন, তবে কোনো বিতর্কেই যে তার কাজের গতি থামছে না, উমেশ বিস্তের এই নতুন বিগ বাজেট প্রজেক্টে যুক্ত হওয়া তারই বড় প্রমাণ।

মন্তব্য করুন