
অনলাইন ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের পক্ষ থেকে যাবতীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, এখন এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার সম্পূর্ণ দায়িত্ব ভারতের সরকারের।
শনিবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এই কথা বলেন।
অনুষ্ঠানে আইনি বিষয়গুলো তুলে ধরে মন্ত্রী বলেন, মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে শেখ হাসিনার আপিল করার কোনো সুযোগ থাকবে না, আর সেই আইনি বিধান অনেক আগেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান করে গেছেন।
এ ছাড়া দেশের বিচারব্যবস্থা ত্বরান্বিত করার কথা উল্লেখ করে তিনি জানান, খুব শীঘ্রই দেশের জেলায় জেলায় মানবতাবিরোধী অপরাধের তদন্ত কার্যক্রম শুরু করবে সংশ্লিষ্ট তদন্ত সংস্থা ও প্রসিকিউশন টিম। এই কার্যক্রমে সরকারের পক্ষ থেকে সব ধরনের আইনগত ও প্রশাসনিক সহযোগিতা প্রদান করা হবে।
ভূমি ব্যবস্থাপনা ও সাব-রেজিস্ট্রারদের ভূমিকা নিয়ে কড়া সমালোচনা করেন আইনমন্ত্রী। তিনি বলেন, ভূমি রেজিস্ট্রেশন সেক্টরে সাব-রেজিস্ট্রারদের ভূমিকা নিয়ে সাধারণ মানুষের মনে নেতিবাচক দৃষ্টিভঙ্গি রয়েছে। এই দুর্নাম ও জনদুর্ভোগ থেকে সংশ্লিষ্টদেরই বেরিয়ে আসতে হবে।
সাব-রেজিস্ট্রার বিভাগকে সম্পূর্ণ হয়রানিমুক্ত করার ঘোষণা দিয়ে আইনমন্ত্রী দ্ব্যর্থহীন কণ্ঠে বলেন, সাধারণ মানুষকে হয়রানি করার দিন শেষ। এর পরও যদি কেউ অনিয়ম ও হয়রানির সঙ্গে যুক্ত থাকে, তবে তাদের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি কঠোরভাবে অনুসরণ করবে।
সকালবেলা/ নুসরাত