কালকিনিতে ইউএনওর সঙ্গে ক্যাডার কর্মকর্তাদের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশ: বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:৪০ অপরাহ্ণ
কালকিনিতে ইউএনওর সঙ্গে ক্যাডার কর্মকর্তাদের সৌজন্য সাক্ষাৎ

বি.এম. হা‌নিফ (কালকিনি-ডাসার প্রতিনিধি): মাদারীপুরের কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিশোর কুমার দাসের সাথে বিভিন্ন বিসিএস ব্যাচের ক্যাডার কর্মকর্তারা এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন।

আজ বুধবার (৭ অক্টোবর) সকালে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে ২৭তম বিসিএস ব্যাচের উপ-সচিবসহ বিভিন্ন ক্যাডারের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা কিশোর কুমার দাস আগত অতিথি ও কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান। পরবর্তীতে তারা কালকিনি উপজেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড ও প্রাত্যহিক প্রশাসনিক নানা বিষয়ে মতবিনিময় এবং কুশল বিনিময় করেন।

নিক নেম: এআইএল/সকালবেলা