শেবাচিম হাসপাতালে স্বাস্থ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশ: বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ০২:৪৯ অপরাহ্ণ
শেবাচিম হাসপাতালে স্বাস্থ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাঈদ পান্থ, বরিশাল: বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে হাসপাতাল পরিচালনা পর্ষদ ও বিভাগীয় প্রধানদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল সাড়ে ৯টায় হাসপাতাল সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. জিয়াউদ্দিন হায়দার।

সভায় উপস্থিত ছিলেন শের-ই-বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আনোয়ার হোসেন বাবলু, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মশিউর মুনীর, বরিশাল জেলা প্রশাসক মামুন খন্দকার এবং বরিশাল স্বাস্থ্য বিভাগের পরিচালক রেফাত হায়দার।

এছাড়াও অন্যান্যের মধ্যে ড্যাবের বরিশাল জেলা সভাপতি নজরুল ইসলাম সেলিম, বাংলাদেশ শিশু হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. খালিদ মাহমুদ শাকিল, বরিশাল নাগরিক ফোরামের সভাপতি ডা. মিজানুর রহমান, বরিশাল মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিনসহ হাসপাতালের বিভিন্ন বিভাগের প্রধানগণ সভায় অংশ নেন।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন