রাজধানীতে গ্রিন লাইফ হাসপাতালে আগুন
প্রকাশ: বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০২:১৯ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: রাজধানীর গ্রিন রোডে গ্রিন লাইফ হাসপাতালে আগুন লেগেছে। তবে ফায়ার সার্ভিস বলছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ধোঁয়া বের হয়েছিল। তাদের ইউনিট ঘটনাস্থলে গেলেও কাজ করতে হয়নি। বুধবার (৮ এপ্রিল) দুপুর পৌনে ১২টার দিকে এই ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, আগুনের খবর পেয়ে দুটি ইউনিট পাঠানো হয়। পরে দেখা যায়, সেখানে ইলেকট্রিক বোর্ডে শর্টসার্কিট থেকে ধোঁয়া বের হয়; যা হাসপাতালের লোকেরাই নিয়ন্ত্রণ করে। ফায়ার ফাইটারদের কাজ করতে হয়নি।
এদিকে এ ঘটনায় হাসপাতালে থাকা রোগী ও তাদের স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আই.এ/সকালবেলা