নাগরপুরে মাদ্রাসার নবনির্মিত চারতলা ভবনের উদ্বোধন
রিপন খান রবিন (নাগরপুর, টাঙ্গাইল): শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাচিত মাদ্রাসাসমূহ উন্নয়ন প্রকল্পের আওতায় টাঙ্গাইলের নাগরপুর থানা কেন্দ্রীয় ইসলামিয়া ফাজিল মাদ্রাসার নবনির্মিত চারতলা ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবনটির শুভ উদ্বোধন করেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য মো. রবিউল আওয়াল লাভলু।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মীর খালিদ মাহবুব রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মহিলা কলেজের পরিচালনা কমিটির সভাপতি মনোয়ারা বেগম মুকুল, উপজেলা নির্বাহী অফিসার লিখন বণিক, মাধ্যমিক শিক্ষা অফিসার নাদির আহমেদ, থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জহুরুল ইসলাম ও কেন্দ্রীয় ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুস সালাম।
এ সময় উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহাম্মদ আলী রানা, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ফারুক আহমেদ খান ও মো. ফরহাদ হোসেন ডেভিড, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. নাজমুল হক স্বাধীন, শ্রমিকদলের সভাপতি মো. আরিফুল ইসলাম নবা, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি, কৃষক দলের সাধারণ সম্পাদক মো. জাহিদ হাসানসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এআইএল/সকালবেলা