সিএমএইচ এলাকা থেকে নিখোঁজ কিশোরের সন্ধান চায় পরিবার

প্রকাশ: রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:২৮ অপরাহ্ণ
সিএমএইচ এলাকা থেকে নিখোঁজ কিশোরের সন্ধান চায় পরিবার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ঢাকা সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এলাকা থেকে নাজাত হোসেন তামিম (১৫) নামের এক কিশোর নিখোঁজ হয়েছে। 

গত শুক্রবার (১৯ জুন) সকাল থেকে নিখোঁজ হওয়া আদরের সন্তানের কোনো সন্ধান না পেয়ে মা-বাবা ও স্বজনরা হন্যে হয়ে খুঁজছেন। রাজধানী ও গ্রামের বাড়ির সম্ভাব্য সব জায়গায় খুঁজেও ছেলের হদিস না পেয়ে নির্ঘুম রাত কাটাচ্ছেন মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবের চরের এক দম্পতি।

পারিবারিক সূত্রে জানা গেছে, কিশোর নাজাত হোসেন তামিম গত শুক্রবার সকাল ১০টা ৪৭ মিনিটে কাউকে কিছু না বলে অজ্ঞাত স্থানের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। বর্তমানে এই পরিবারটি রমনা থানার মগবাজার ওয়ারলেস রেলগেট এলাকার ৩৬ নং ওয়ার্ডের বেপারী গলির ৫০৮ নম্বর বাসায় বসবাস করছে। তাদের স্থায়ী ঠিকানা মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানা এলাকায়।

নিখোঁজের পর পিতা আবুল হোসেন ও মাতা মরিয়ম বেগম রাজধানীর বিভিন্ন থানা, হাসপাতাল ও আত্মীয়-স্বজনের বাড়িতে গভীর রাত পর্যন্ত খোঁজ করেন। কোথাও ছেলের সন্ধান না পেয়ে অবশেষে শনিবার (২০ জুন) ক্যান্টনমেন্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। যার ট্র্যাকিং নং: BCGMXK এবং জিডি নং: ১১১৬, তারিখ: ২০/০৬/২০২৬।

নিখোঁজ কিশোরের মা মরিয়ম বেগম কান্নাজড়িত কণ্ঠে জানান, "শনিবার ক্যান্টনমেন্ট সিএমএইচ এলাকা থেকে নাজাত হোসেন তামিম নিখোঁজ হয়। সব জায়গায় খুঁজেও ছেলেকে না পেয়ে থানায় জিডি করেছি।" কোনো সহৃদয় ব্যক্তি যদি এই কিশোরের সন্ধান পেয়ে থাকেন, তবে সংশ্লিষ্ট থানা অথবা পরিবারের মোবাইল নম্বরে (০১৪০৬১০০৮৯২) যোগাযোগ করার জন্য আকুল অনুরোধ জানিয়েছেন অসহায় মা-বাবা।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন