পুলিশের ৭২ শিক্ষানবিশ এএসপিকে একযোগে বদলি

প্রকাশ: রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ণ
পুলিশের ৭২ শিক্ষানবিশ এএসপিকে একযোগে বদলি

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ পুলিশের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ৭২ জন কর্মকর্তাকে একযোগে বিভিন্ন ইউনিটে বদলি ও পদায়ন করা হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক প্রশাসনিক প্রজ্ঞাপনে এ রদবদলের নির্দেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, পুলিশের ৭২ শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে তাঁদের নামের পাশে উল্লিখিত নতুন কর্মস্থলে বদলি, পদায়ন ও সংযুক্ত করা হলো।

এতে আরও উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তারা নিজ নিজ জেলায় মাঠপর্যায়ের বাস্তব প্রশিক্ষণ সফল ও সন্তোষজনকভাবে সম্পন্ন করার পরপরই নতুন পদায়িত কর্মস্থলে আনুষ্ঠানিকভাবে যোগদান করবেন।

এআইএল/সকালবেলা