হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনের ওপর হামলা
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:১০ অপরাহ্ণ
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচি শেষে দলের কেন্দ্রীয় নেতা সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা ঘটেছে।
আজ মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) সন্ধ্যা ৭টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ‘জুলাই জাগরণ’ শীর্ষক সমাবেশ শেষে এ হামলার ঘটনা ঘটে।
গণভোটের রায় বাস্তবায়ন, যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি ও সীমান্ত সুরক্ষার দাবিতে এ সমাবেশের আয়োজন করেছিল এনসিপি। সমাবেশ শেষ করে ফেরার পথে দুর্বৃত্তরা তাঁদের ওপর হামলা চালায়।
সর্বশেষ পাওয়া খবরে জানা গেছে, ঘটনার পর সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ নিরাপত্তার স্বার্থে পার্শ্ববর্তী হবিগঞ্জ সোনালী ব্যাংক ভবনে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন।
এআইএল/সকালবেলা
|