শনিবার স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি

প্রকাশ: বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:২৬ অপরাহ্ণ
শনিবার স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি

স্টাফ রিপোর্টার: দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক আহ্বান করেছে ক্ষমতাসীন বিএনপি। আগামী শনিবার (১ আগস্ট) এই সিদ্ধান্তমূলক বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আজ বুধবার (২৯ জুলাই ২০২৬) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

শায়রুল কবির খান জানান, শনিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির এ বৈঠক বসবে। ইতোমধ্যে কমিটির সকল সদস্যকে সভার বিষয়ে অবহিত করা হয়েছে।

বৈঠকের মূল আলোচ্যসূচি (এজেন্ডা) প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, সুনির্দিষ্ট কোনো এজেন্ডা এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তবে ধারণা করা হচ্ছে, দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও রাষ্ট্রপতি ইস্যু নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হতে পারে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন