মণিরামপুরে উপজেলা ও পৌর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৩:২৬ অপরাহ্ণ
মণিরামপুরে উপজেলা ও পৌর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

আব্দুল্লাহ আল মামুন, বিশেষ প্রতিনিধি (মণিরামপুর): যশোরের মণিরামপুরে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগ যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ যৌথ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মফিজুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টুর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ এমপি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি দলকে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত করা, সকল নেতাকর্মীদের অভ্যন্তরীণ মতভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকা এবং জনগণের সুখে-দুঃখে পাশে থাকার জন্য সাংগঠনিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

সভায় উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এতে দলের ভবিষ্যৎ কর্মসূচি, ওয়ার্ড পর্যায়ের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা এবং সামপ্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন