কালকিনিতে সরকারি রাস্তার গাছ কাটা মামলার আসামি গ্রেপ্তার

প্রকাশ: রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ণ
কালকিনিতে সরকারি রাস্তার গাছ কাটা মামলার আসামি গ্রেপ্তার

কালকিনি ও ডাসার (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের কালকিনিতে সরকারি রাস্তার গাছ কেটে বেরিকেড দেওয়ার সন্ত্রাস বিরোধী মামলার এজাহারভুক্ত আসামি সোহেল সরদারকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। 

রোববার (৪ অক্টোবর) গোপালপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সোহেল সরদার গোপালপুর ৯ নম্বর ওয়ার্ডের সিরাজ সরদারের ছেলে।

পুলিশ জানায়, গোপালপুর এলাকায় সরকারি গাছ কেটে সড়ক অবরুদ্ধ করার ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি সোহেল। গোপন সংবাদের ভিত্তিতে কালকিনি থানার উপপরিদর্শক (এসআই) বেলাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম গোপালপুর বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আলম গ্রেপ্তারের বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, আসামি সোহেল সরদারকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এ মামলার অন্যান্য বিষযে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

এআইএল/সকালবেলা