১ নভেম্বর থেকে খুলছে সেন্ট মার্টিন
অনলাইন ডেস্ক: পরিবেশগত সংবেদনশীলতা রক্ষা করে অবশেষে আগামী পহেলা নভেম্বর থেকে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন পর্যটকদের যাতায়াতের জন্য উন্মুক্ত করা হচ্ছে।
পরিবেশগতভাবে অত্যন্ত সংকটাপন্ন এই দ্বীপে পর্যটক যাতায়াত সুশৃঙ্খল করতে গত ১২ অক্টোবর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে এক উচ্চপর্যায়ের আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়।
নতুন নির্দেশিকা অনুযায়ী, প্রতিদিন সর্বোচ্চ ৩ হাজার ৫০০ জন পর্যটক সেন্ট মার্টিন দ্বীপে যাওয়ার সুযোগ পাবেন।
মন্ত্রণালয়ের নির্দেশনায় সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের লিখিত অনুমোদন ব্যতীত বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এবং নৌপরিবহন অধিদপ্তর সেন্ট মার্টিন রুটে কোনো ধরনের নৌযান বা জাহাজ চলাচলের অনুমতি প্রদান করতে পারবে না।
তবে নভেম্বর মাসে দ্বীপে পর্যটকদের রাত যাপনের বিষয়ে জারিকৃত নির্দেশনায় স্পষ্ট কোনো উল্লেখ নেই।
সকালবেলা / নুসরাত