ধর্মমন্ত্রীর সভাপতিত্বে বৃহস্পতিবার জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক
অনলাইন ডেস্ক: হিজরি ১৪৪৮ সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা এবং সে অনুযায়ী পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালনের চূড়ান্ত তারিখ নির্ধারণে আগামীকাল বৃহস্পতিবার (১৩ আগস্ট, ২০২৬) সভা আহ্বান করেছে জাতীয় চাঁদ দেখা কমিটি।
আজ বুধবার (১২ আগস্ট) ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত তথ্যাদি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী কাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মুকাররমস্থ প্রশাসনিক কার্যালয়ের সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
উক্ত সভায় দেশের ৬৪ জেলা থেকে প্রাপ্ত ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা-সংক্রান্ত সার্বিক সংবাদ ও তথ্য পর্যালোচনা করা হবে। পরবর্তীতে চাঁদ দেখার ওপর নির্ভর করে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালনের নির্দিষ্ট দিন ও তারিখ ঘোষণা করা হবে।
বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেলে, তা নিম্নে উল্লেখিত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) কিংবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) তাৎক্ষণিকভাবে অবগত করার জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
|