১ হাজার ওমরাহযাত্রীকে রাজকীয় আতিথেয়তা দিচ্ছেন সৌদি বাদশাহ
সৌদি গেজেটের প্রতিবেদনে জানানো হয়েছে, ১৪৪৮ হিজরি বছরের চারটি ধাপে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে। প্রথম ধাপে এশিয়ার ১৬টি দেশ থেকে ২৫০ জন ওমরাহযাত্রী এই সুযোগ পাচ্ছেন। দেশগুলো হলো—ইন্দোনেশিয়া, পূর্ব তিমুর, ফিলিপাইন, মালয়েশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, মিয়ানমার, লাওস, সিঙ্গাপুর, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, হংকং, তাইওয়ান ও মঙ্গোলিয়া।
বাদশাহর এই মহতী উদ্যোগের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সৌদি আরবের ইসলাম, দাওয়াহ ও নির্দেশনা বিষয়ক মন্ত্রী এবং এই কর্মসূচির প্রধান তত্ত্বাবধায়ক শায়খ আবদুল লতিফ আল-শেখ। তিনি বলেন, ইসলাম ও মুসলমানদের কল্যাণে বাদশাহ সালমান ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের এই ধারাবাহিক অবদান প্রশংসনীয়।
মন্ত্রী আরও উল্লেখ করেন, এই উদ্যোগ মুসলিম উম্মাহর ভ্রাতৃত্বের বন্ধনকে সুদৃঢ় করবে। এটি বিশ্বের বিভিন্ন প্রান্তের আলেম, পণ্ডিত ও প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের একটি সেতু হিসেবে কাজ করবে এবং সৌদি আরবের মানবিক ও ধর্মীয় মূল্যবোধকে বিশ্বমঞ্চে তুলে ধরবে।
জান্নাত সকালবেলা
|