কেরাণীগঞ্জে নাহদা আয়োজিত সিরাত সন্ধ্যা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: শতাধিক স্কুল ও কলেজ শিক্ষার্থীর অংশগ্রহণে পবিত্র রবিউল আউয়াল মাস জুড়ে আয়োজিত 'সিরাত প্রতিযোগিতা ২০২৬' গতকাল বাদ মাগরিব কেরাণীগঞ্জের জিনজিরা ইউনিয়নের ঐতিহাসিক বড় কুশিয়ারবাগ পুকুর পাড়ে পুরস্কার বিতরণীর মাধ্যমে সমাপ্ত হয়েছে।
৪টি ইভেন্টে (সিরাত পাঠ প্রতিযোগিতা, না'ত প্রতিযোগিতা, অঙ্কন প্রতিযোগিতা ও নবিজীকে ভালোবাসার চিঠি লেখা প্রতিযোগিতা) আয়োজিত এ বছরের প্রতিযোগিতায় চল্লিশের অধিক প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়।
নাহদাতুল উলামা কেরাণীগঞ্জের আহ্বায়ক মাওলানা মাহমুদুল হাসান সাগর ও সদস্য সচিব মাওলানা শাব্বীর হাসান আল হাদী নাহদার লক্ষ্য, উদ্দেশ্য ও আগামীর পরিকল্পনা আলোচনা করেন এবং এসব আয়োজনে অংশগ্রহণ ও সার্বিক সহযোগিতাকারীদের প্রতি কৃতজ্ঞতা জানান।
নাহদাতুল উলামা কেরাণীগঞ্জের অন্যতম দায়ী ও বড় কুশিয়ারবাগের কৃতি সন্তান মাওলানা মুহাম্মাদ শিহাব উদ্দিনের সভাপতিত্বে এবং মাওলানা শামীম হুসাইনের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মদীনাতুল উলুম মাদরাসার মুহতামিম ও আমিরাবাগ মসজিদের খতিব মাওলানা মুফিজুল ইসলাম, বেফাকের সিনিয়র পরিদর্শক মাওলানা আতিকুর রহমান ভূঁইয়া, কেরাণীগঞ্জ আদর্শ মহিলা মাদরাসার মুহতামিম মাওলানা মুহাম্মাদ হেদায়েত উল্লাহ, রাহমানিয়া ছাত্র কাফেলার সাবেক আমীর মাওলানা ইমদাদ আশরাফ, কালিন্দী জামে মসজিদের খতিব মাওলানা যুবায়ের আহমদ, মাদরাসায়ে দারুল আরকাম হুক্কাপট্টির পরিচালক মাওলানা উসমান গনি এবং মিটফোর্ড হাসপাতাল জামে মসজিদের খতিব মাওলানা ইয়াহইয়া বিন নজরুল ইসলামসহ স্থানীয় উলামায়ে কেরাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নাহদাতুল উলামা কেরাণীগঞ্জের সম্মানিত দায়ী মাওলানা আলামিন শাহাদাত, মাওলানা ওসমান গনি, মাওলানা ইয়াকুব, মাওলানা রবিউল ইসলাম, মাওলানা নাঈম বিন মোক্তার, মাওলানা জুনায়েদ আহমেদ, মাওলানা রাহাত হুসাইন, মাওলানা আনওয়ার শাহ, মাওলানা মোকাররম শাহ, মাওলানা এহসান সাজিদ, মাওলানা সাদ্দাম হুসাইন, মাওলানা আবু হুরায়রা, মাওলানা আবুল হুসাইন, মাওলানা আব্দুল কাদের, মাওলানা আব্দুল হাই, হাফেজ বজলুর রহমান, মাওলানা আবির হুসাইন, মাওলানা ফয়জুল্লাহ, মাওলানা এহসান মাহমুদ, মাওলানা আব্দুর রহমান, মাওলানা বায়েজিদ হাসান ও হাফেজ আসাদসহ অনেকে।
এআইএল/সকালবেলা