পরিচ্ছন্নতা নিশ্চিতে ইবিতে ডাস্টবিন স্থাপন
তাছনিম আলম, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসকে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ডাস্টবিন স্থাপন কার্যক্রম শুরু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আজ বুধবার (২২ জুলাই ২০২৬) বিশ্ববিদ্যালয়ের ঝাল চত্বরে এ পরিচ্ছন্নতা কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এ.কে.এম মতিনুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান, এস্টেট শাখা প্রধান মো. আলাউদ্দিন ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সিভিল) মো. আলীমুজ্জামান (টুটুল) সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনকালে উপাচার্য অধ্যাপক ড. এ.কে.এম মতিনুর রহমান বলেন, "শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের মাঝে পরিচ্ছন্নতার সচেতনতা বাড়ানোর লক্ষ্যে আমরা ২০টি পয়েন্টে মোট ২২টি ডাস্টবিন স্থাপন করছি। পরিচ্ছন্ন কর্মীরা বিনের ময়লা নির্দিষ্ট ডাম্পিং স্টেশনে সরিয়ে নেবেন। ক্যাম্পাসকে দৃষ্টিনন্দন রাখতে আমরা সবার সহযোগিতা কামনা করছি।"
তিনি আরও জানান, দর্শনার্থীরা যাতে ক্যাম্পাসে প্রবেশ করেই একটি সুন্দর পরিবেশ দেখতে পান, সেই লক্ষ্যেই এ উদ্যোগ। বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এআইএল/সকালবেলা
|