পলাশে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৫
মো নুরনবী সানি, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর পলাশে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ পাঁচ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বুধবার (২২ জুলাই ২০২৬) রাতে ঘোড়াশাল-পাঁচদোনা সড়কের খালিসার টেক নামক স্থান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— ঘোড়াশাল চরপাড়া গ্রামের কামরুল ইসলাম, শান্ত খান, আমির হোসেন, বিল্লাল হোসেন ও রুহান মিয়া।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা বুধবার গভীর রাতে ঘোড়াশাল খালিসার টেক এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ঘোড়াশাল বাইপাস সড়কের আন্ডারপাসে অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পলাশ থানার পরিদর্শক (তদন্ত) কুতুব আলমের নেতৃত্বে পুলিশ বাহিনীর একটি বিশেষ টিম সেখানে অভিযান চালিয়ে তাঁদের হাতেনাতে গ্রেপ্তার করে।
এ সময় তাঁদের কাছ থেকে দুটি চাইনিজ কুড়াল, তিনটি ছুরি ও একটি ওয়াকি-টকি জব্দ করা হয়।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল-মামুন জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে থানায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। উক্ত মামলায় তাঁদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এআইএল/সকালবেলা
|