নোয়াখালীতে ভাতিজার পুরুষাঙ্গ কেটে চাচী উধাও

প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:২৭ অপরাহ্ণ
নোয়াখালীতে ভাতিজার পুরুষাঙ্গ কেটে চাচী উধাও

মোঃ ইয়াছিন রুবেল, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর চাটখিল উপজেলায় আপন ভাতিজার পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে চাচী জেসমিন আক্তারের (২৫) বিরুদ্ধে। ঘটনার পরপরই তিনি এলাকা ছেড়ে পালিয়ে গেছেন।

আজ বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল মোন্নাফ। এর আগে, গত মঙ্গলবার দিবাগত রাত সোয়া ২টার দিকে উপজেলার খিলপাড়া ইউনিয়নের মজ্জাদপাড়ার বাদশা মিয়া বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে।

আহত তরুণের নাম জুয়েল (২৯)। তিনি ওই বাড়ির কামাল হোসেনের ছেলে। স্বজনেরা তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, জুয়েল দীর্ঘ ১১ বছর ওমানে ছিলেন। এক মাস আগে তিনি দেশে ফেরেন। প্রবাসে থাকাকালে জুয়েল চাচী জেসমিনের মুঠোফোন ব্যবহার করে পরিবারের সঙ্গে যোগাযোগ করতেন, যার মাধ্যমে তাঁদের মধ্যে পরকীয়া ঘনিষ্ঠতা তৈরি হয়। দেশে ফেরার পরও তা বজায় থাকে। তবে সম্প্রতি পরিবার থেকে জুয়েলের বিয়ের কথাবার্তা শুরু হলে তাঁদের মধ্যে বিরোধ তৈরি হয়। এরই জেরে মঙ্গলবার গভীর রাতে জুয়েল চাচীর ঘরে গেলে জেসমিন ধারালো অস্ত্র দিয়ে তাঁর পুরুষাঙ্গ কেটে পালিয়ে যান।

অভিযোগের বিষয়ে যোগাযোগের জন্য জেসমিন আক্তারের মুঠোফোনে চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।

চাটখিল থানার ওসি মোহাম্মদ আব্দুল মোন্নাফ জানান, "ঘটনাটি মৌখিকভাবে পুলিশকে জানানো হয়েছে। ভুক্তভোগীর পরিবারকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন