মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য র‍্যালি

প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ০১:১৪ অপরাহ্ণ
মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য র‍্যালি

সকালবেলা অনলাইন: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ‘আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়া’ ও ‘পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন পরিষদ’-এর যৌথ উদ্যোগে রাজধানীতে একটি বর্ণাঢ্য জশনে জুলুস র‍্যালি বের করা হয়।

বুধবার (২৬ আগস্ট) বেলা ১১টার পর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের দক্ষিণ গেট থেকে জশনে জুলুসটি শুরু হয়। র‍্যালিটি দোয়েল চত্বর, শিক্ষা ভবন ও সচিবালয়ের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনর্নির্ধারিত পথ ধরে সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে শেষ হয়। পরবর্তীতে সেখানে এক শান্তি মহাসমাবেশের আয়োজন করা হয়।

এর আগে সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ধর্মপ্রাণ হাজারো মানুষ মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে একত্রিত হতে শুরু করেন। ভোরে এক পশলা হালকা বৃষ্টিতে সোহরাওয়ার্দী উদ্যান চত্বরে কাদা হলেও তা উপেক্ষা করেই উদ্যানের পুরুষ ও নারীদের পৃথক প্যান্ডেলে বিপুল উৎসাহে জশনে জুলুস ও সমাবেশে অংশ নেন সাধারণ মানুষ।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন