ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি, বৈঠকেও আসেনি সমাধান
অনলাইন ডেস্ক: ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে নিজেদের উত্থাপিত দাবির অবস্থানে অনড় রয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)।
ভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’-র প্রতিবেদনে জানানো হয়েছে, কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদলের সঙ্গে আন্দোলনকারী দলটির বৈঠকের পর তারা স্পষ্ট করেছে যে উত্থাপিত দাবির বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানাতে সরকার আগামীকাল শনিবার পর্যন্ত সময় চেয়ে নিয়েছে।
সিজেপি নেতাদের পক্ষ থেকে জানানো হয়, সরকারের উচ্চপর্যায়ের সঙ্গে বৈঠকে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিসহ সার্বিক আন্দোলন পরিস্থিতি নিয়ে বিস্তারিত কথা হয়েছে। তবে বৈঠকে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সমঝোতা বা সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি। সরকারের অনুরোধে তাদের বিষয়টি বিবেচনা করার জন্য এই অতিরিক্ত সময় দেওয়া হয়েছে।
দলটি আরও জানিয়েছে, শনিবার সরকারের চূড়ান্ত ও আনুষ্ঠানিক জবাব পাওয়ার পরই সভা করে আন্দোলনের পরবর্তী বিস্তারিত কর্মসূচি ঘোষণা করা হবে।
|