ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণে হাফিজ উদ্দিন আহমদকে ফুলেল শুভেচ্ছা

প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৯:০১ অপরাহ্ণ
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণে হাফিজ উদ্দিন আহমদকে ফুলেল শুভেচ্ছা
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন বিশিষ্ট ব্যক্তিবর্গ। (ছবি: সংগৃহীত)

জাতীয় প্রধান: সংবিধানের বাধ্যবাধকতা অনুযায়ী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমকে আনুষ্ঠানিকভাবে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

আজ শুক্রবার (২৪ জুলাই) রাতে জাতীয় সংসদ সচিবালয়ে আয়োজিত এক অনাড়ম্বর আনুষ্ঠানিকতায় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম, রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট রুহুল কুদ্দুস কাজল এবং জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া তাঁকে এই ফুলেল শুভেচ্ছা জানান।

এর আগে আজ বিকেলে শারীরিক মারাত্মক অসুস্থতার কারণ দর্শিয়ে সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদের বিধানানুসারে জাতীয় সংসদের স্পিকারের নিকট নিজের স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র জমা দেন ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ না করা পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ স্বয়ংক্রিয়ভাবে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করেন।

সাংবিধানিক এই অতিগুরুত্বপূর্ণ দায়িত্বভার আনুষ্ঠানিকভাবে গ্রহণের পরপরই সংসদ ভবনে উপস্থিত ডেপুটি স্পিকার, চিফ হুইপ, অ্যাটর্নি জেনারেল এবং সংসদ সচিবালয়ের সচিব যৌথ ও পৃথকভাবে নতুন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে পুষ্পস্তবক অর্পণ করে অভিনন্দন জানান। এ সময় তাঁরা রাষ্ট্রের সর্বোচ্চ এই দায়িত্ব পালনে হাফিজ উদ্দিন আহমদের সর্বাঙ্গীন সাফল্য, দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন।

মন্তব্য করুন