ইরানের সঙ্গে আলোচনার তথ্য ইসরায়েলকে দিচ্ছে না যুক্তরাষ্ট্র

প্রকাশ: বুধবার, ০৫ আগস্ট ২০২৬, ০৪:২৩ অপরাহ্ণ
ইরানের সঙ্গে আলোচনার তথ্য ইসরায়েলকে দিচ্ছে না যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান রাজনৈতিক ও কূটনৈতিক আলোচনা নিয়ে ওয়াশিংটন ও তেল আবিবের মধ্যে নতুন করে তৈরি হয়েছে আস্থার সংকট। ইসরায়েলি সংবাদের বরাত দিয়ে মধ্যপ্রাচ্য বিষয়ক আন্তর্জাতিক সংবাদমাধ্যম 'মিডল ইস্ট আই' জানিয়েছে, তেহরানের সঙ্গে চলমান ব্যাকচ্যানেল আলোচনার বিষয়ে যুক্তরাষ্ট্র সরাসরি ইসরায়েলকে কোনো সুনির্দিষ্ট তথ্য বা আপডেট দিচ্ছে না।

সংবাদমাধ্যমটির প্রকাশিত প্রতিবেদনে ইসরায়েলের জনপ্রিয় চ্যানেল ১২-এর একটি বিশেষ সমীক্ষা তুলে ধরা হয়। সেখানে উল্লেখ করা হয়, হোয়াইট হাউস কৌশলগতভাবে আলোচনার তথ্য গোপন রাখার নীতি নেওয়ায় ইসরায়েলি গোয়েন্দা ও কূটনৈতিক কর্তৃপক্ষকে এখন বাধ্য হয়ে পরোক্ষ মাধ্যম থেকে তথ্য সংগ্রহ করতে হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প প্রশাসনের নীতি ও কূটনৈতিক উদ্যোগ নিয়ে ইসরায়েলের প্রশাসনিক মহলে সন্দেহ ও উদ্বেগ দিনে দিনে ঘনীভূত হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ ইসরায়েলি সামরিক ও রাজনৈতিক কর্মকর্তা ট্রাম্পের দ্রুত পরিবর্তনশীল অবস্থানকে কটাক্ষ করে মন্তব্য করেছেন, "ডোনাল্ড ট্রাম্পের অধীনে শান্তি ও যুদ্ধের মধ্যকার ব্যবধান এতটাই সামান্য যে, এটি যেন কম্পিউটারের কিবোর্ডে থাকা 'T', 'R' এবং 'U' অক্ষরের মধ্যকার দূরত্বের মতো।"

উক্ত রূপকের মাধ্যমে ইসরায়েলি কর্মকর্তারা বোঝাতে চেয়েছেন যে, মার্কিন পররাষ্ট্রনীতি যেকোনো মুহূর্তে আমূল বদলে যেতে পারে, যা ইসরায়েলের সার্বিক নিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে।

মন্তব্য করুন