সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে : প্রধানমন্ত্রী
সংসদ ভবনের ভিআইপি ক্যাফেটেরিয়ায় আয়োজিত এক বিশেষ মধ্যাহ্নভোজে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের আপ্যায়ন করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ করে নিজেকে যোগ্য, দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার পরামর্শ দেন।
দিনব্যাপী সংসদ ভবন পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সেখানে উপস্থিত ছিলেন। আয়োজনে অংশগ্রহণকারীদের মধ্যে উল্লেখযোগ্য ছিল
কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের আইন বিভাগের ২৯ জন শিক্ষার্থী। গণসাক্ষরতা অভিযানের সহযোগী সংস্থা ‘সুরভী’র ২১ জন সুবিধাবঞ্চিত শিক্ষার্থী ও শিক্ষক। তেজগাঁও কলেজ ডিবেটিং সোসাইটির ১৬ জন শিক্ষার্থী ও শিক্ষক।
পরিদর্শন কর্মসূচির আওতায় শিক্ষার্থীরা সংসদ সচিবালয়ের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে হাতে-কলমে ধারণা লাভ করেন। তারা সংসদ লাইব্রেরি পরিদর্শন করেন, উত্তর প্লাজায় ফটোসেশনে অংশ নেন এবং সরাসরি সংসদ অধিবেশন কক্ষে বসে সংসদের কার্যপ্রণালী প্রত্যক্ষ করার সুযোগ পান।
সরকারপ্রধানের আমন্ত্রণে এমন আয়োজনে অংশ নিতে পেরে এবং তার কাছ থেকে সরাসরি দিকনির্দেশনা পাওয়ায় শিক্ষার্থী ও শিক্ষকরা গভীর উচ্ছ্বাস ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
জান্নাত সকালবেলা
|