তারেক রহমানকে সৌদি সফরের নিমন্ত্রণ পাঠালেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান

প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ০৭:০৯ অপরাহ্ণ
তারেক রহমানকে সৌদি সফরের নিমন্ত্রণ পাঠালেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান
সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের বিশেষ আমন্ত্রণপত্র পৌঁছে দিচ্ছেন রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফের এইচ. বিন আবিয়াহ।

বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল সৌদ।

সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এক বিশেষ সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফের এইচ. বিন আবিয়াহ। সাক্ষাৎকালে তিনি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের পক্ষে এই সরকারি আমন্ত্রণপত্রটি সরাসরি পৌঁছে দেন।

দ্বিপক্ষীয় সফর ও কূটনৈতিক প্রস্তুতি:

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, এই রাষ্ট্রীয় সফরের চূড়ান্ত তারিখ, সময়সূচি এবং আনুষঙ্গিক কূটনৈতিক আনুষ্ঠানিকতার বিষয়ে দুদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আলোচনার ভিত্তিতে পরবর্তীতে সিদ্ধান্ত গৃহীত হবে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব শাহাদাত হোসেন স্বাধীন জানান, সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান অত্যন্ত উষ্ণ বার্তা পাঠিয়েছেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানকে তাঁর দেশ সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। এই সংক্রান্ত একটি আনুষ্ঠানিক চিঠি রাষ্ট্রদূত সচিবালয়ে উপস্থিত হয়ে হস্তান্তরের কাজ সম্পন্ন করেন।

মন্তব্য করুন