পটুয়াখালী-৩ আসনে বেসরকারিভাবে বিজয়ী নুরুল হক নুর
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১৪ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী: পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে হাড্ডাহাড্ডি লড়াই শেষে বেসরকারিভাবে জয়লাভ করেছেন বিএনপি জোটের প্রার্থী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ভোট গণনা শেষে সংশ্লিষ্ট নির্বাচনী কর্মকর্তার কার্যালয় থেকে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ট্রাক প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা নুরুল হক নুর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ‘বিদ্রোহী’ ও স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনকে (ঘোড়া প্রতীক) পরাজিত করে বিজয়ী হয়েছেন। এই আসনে দীর্ঘ ১৭ বছর পর অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনে সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।
|