কিশোরগঞ্জে ৫ আসনে বিএনপি ও একটিতে স্বতন্ত্র প্রার্থীর জয়
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ জেলার ৬টি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। কেন্দ্রভিত্তিক প্রাপ্ত তথ্যানুযায়ী, জেলার ৫টি আসনেই বিপুল ব্যবধানে জয়লাভ করেছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীরা। অন্যদিকে একটি আসনে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী।
ঘোষিত ফলাফল অনুযায়ী, কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির মাজহারুল ইসলাম। কিশোরগঞ্জ-২ (কটিয়াাদী-পাকুন্দিয়া) আসনে জয় পেয়েছেন ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট মো. জালাল উদ্দীন। কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে বিজয়ী হয়েছেন সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা ড. ওসমান
|