বরগুনার বেতাগীতে ২০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার

প্রকাশ: রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:০১ অপরাহ্ণ
বরগুনার বেতাগীতে ২০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার
বরগুনার বেতাগী থানা পুলিশ কর্তৃক মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ গ্রেপ্তারকৃত আসামি (ফাইল ছবি)।

মোঃ সোহেল রানা,বেতাগী- বরগুনা : বরগুনার বেতাগী উপজেলার সদর ইউনিয়নে থানা পুলিশের পক্ষ থেকে পরিচালিত একটি সুনির্দিষ্ট ও বিশেষ মাদকবিরোধী অভিযানে ২০ গ্রাম গাঁজাসহ মো. আব্দুল্লাহ ইবনে রহমান (২১) নামে এক যুবককে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।

আজ ১৯ জুলাই ২০২৬ তারিখ বেতাগী থানা পুলিশের একটি চৌকস দল এই সফল অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তারকৃত যুবকের নাম মো. আব্দুল্লাহ ইবনে রহমান। তিনি বেতাগী সদর ইউনিয়নের স্থায়ী বাসিন্দা এবং আবদুর রহমান দুলাল কাজীর ছেলে।

বেতাগী থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বেতাগী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম সদর ইউনিয়নের একটি নির্দিষ্ট এলাকায় আকস্মিক অভিযান চালায়। অভিযানকালে সন্দেহভাজন হিসেবে আব্দুল্লাহকে আটক করা হয়। পরবর্তীতে ওনার দেহ ও সাথে থাকা জিনিসপত্র তল্লাশি করে ওনার নিজস্ব হেফাজত থেকে অবৈধ ২০ গ্রাম গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়।

অভিযান ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশিদ হাওলাদার সাংবাদিকদের জানান, ওনারা উদ্ধারকৃত মাদক ও আনুষঙ্গিক আলামত আইন অনুযায়ী জব্দ করেছেন। একই সাথে গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে দেশের প্রচলিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করে প্রয়োজনীয় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। ওনাকে দ্রুতই আদালতে সোপর্দ করা হবে।

ওসি আরও স্পষ্ট করে বলেন, "তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এবং এলাকায় মাদক নির্মূল করতে বেতাগী থানা পুলিশের এই বিশেষ ও নিয়মিত অভিযান ভবিষ্যতেও সমানতালে অব্যাহত থাকবে। মাদক সংশ্লিষ্ট যেকোনো অপরাধ ও সিন্ডিকেট দমনে জেলা পুলিশের নির্দেশনায় বেতাগী থানা সর্বদা জিরো টলারেন্স ও কঠোর অবস্থান বজায় রাখবে।"

মন্তব্য করুন