খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক গুলিবিদ্ধ
বিশেষ সংবাদদাতা, খুলনা: খুলনা মহানগরীর টুটপাড়া এলাকায় দুর্বৃত্তদের গুলিতে কাজী সাজ্জাদ (৩৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। এতে তাঁর ডান পা গুলিবিদ্ধ হয়ে মারাত্মক জখম হয়। পরে স্থানীয়রা তাঁকে দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
গুলিবিদ্ধ কাজী সাজ্জাদ টুটপাড়া এলাকার কাজী কামালের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তিনি কীভাবে গুলিবিদ্ধ হয়েছেন এবং কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা এখনো স্পষ্টভাবে জানা যায়নি।
ওসি আরও জানান, ঘটনাটি খতিয়ে দেখতে পুলিশ কাজ করছে। হামলার মূল কারণ উদঘাটনসহ জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।
এআইএল/সকালবেলা