কটিয়াদীতে ইয়াবাসহ নারী গ্রেপ্তার

প্রকাশ: শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:১৩ অপরাহ্ণ
কটিয়াদীতে ইয়াবাসহ নারী গ্রেপ্তার

মিজানুর রহমান, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বেথৈর গ্রামে অভিযান চালিয়ে ২২০ পিস ইয়াবা উদ্ধার করেছে কটিয়াদী মডেল থানা পুলিশ। এ ঘটনায় মাদকের মূল কারবারি হিসেবে মুন্সি বেগম নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেথৈর গ্রামের মানিক মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে তাঁর স্ত্রী পারভিনের (৪০) দেখানো তথ্যমতে, একটি দুচালা ছোট টিনের ঘরের ভেতর কাঠের সুকেসের নিচে মাটির নিচে জিপার ব্যাগে লুকানো অবস্থায় পলিথিনে মোড়ানো ২২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরবর্তীতে এই চালানের মূল মালিক হিসেবে মুন্সি বেগমকে গ্রেপ্তার করে পুলিশ।

কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলামের নেতৃত্বে উপজেলাজুড়ে মাদকের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চলছে। একের পর এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার এবং বিপুল পরিমাণ মাদক উদ্ধার হলেও কটিয়াদীতে মাদকের বিস্তার পুরোপুরি বন্ধ না হওয়ায় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

স্থানীয়দের মতে, মাদকের বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে অভিযান অব্যাহত রয়েছে। তবে এই সামাজিক ব্যাধি পুরোপুরি নির্মূল করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পরিবার, সমাজ ও সচেতন নাগরিকদেরও আরও সক্রিয় ভূমিকা প্রয়োজন।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন