নাগরপুরে ইমামদের সাথে এমপির মতবিনিময়

প্রকাশ: শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ণ
নাগরপুরে ইমামদের সাথে এমপির মতবিনিময়

রিপন খান রবিন, নাগরপুর উপজেলা প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক ঘোষিত প্রতিশ্রুতি বাস্তবায়নে ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সরকারি ভাতা প্রদান প্রসঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ শনিবার (১৮ জুলাই ২০২৬) বিকেলে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু নাগরপুর মহিলা অনার্স কলেজ হলরুমে স্থানীয় ওলামাদের সাথে এ মতবিনিময় করেন।

মতবিনিময় সভায় উপজেলার ১২টি ইউনিয়নের বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমরা উপস্থিত ছিলেন।

নাগরপুর উপজেলা ওলামা দলের সভাপতি মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলুর সহধর্মিনী ও নাগরপুর মহিলা অনার্স কলেজের গভর্নিং বডির সভাপতি মনোয়ারা বেগম মুকুল।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহম্মদ আলী রানা, যুগ্ম-সাধারণ সম্পাদক ফারুক আহমেদ খান, যুবদলের (ভারপ্রাপ্ত) আহ্বায়ক নাজমুল হক স্বাধীন ও শ্রমিক দলের সভাপতি আরিফুল ইসলাম নবা। এ সময় উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন