বড়লেখায় খাল থেকে লাশ উদ্ধার

প্রকাশ: রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ণ
বড়লেখায় খাল থেকে লাশ উদ্ধার

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় একটি খাল থেকে ভাসমান অবস্থায় এক নবজাতক কন্যাশিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৫ সেপ্টেম্বর) উপজেলার বর্ণি ইউনিয়নের মনারাই এলাকা থেকে নবজাতকের লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে বর্ণি ইউনিয়নের মনারাই মসজিদের দক্ষিণ পাশের খালে এক নবজাতকের লাশ ভাসতে দেখে স্থানীয়রা খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধারের ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন