রাজবাড়ীতে পরোয়ানাভুক্ত ৯ আসামি গ্রেপ্তার
রাসেল মিয়া, রাজবাড়ী: রাজবাড়ী সদর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ৯ আসামিকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে আদালত থেকে জারি করা মোট ১০টি ওয়ারেন্ট রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (১৯ আগস্ট ২০২৬) রাজবাড়ী সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে নিজ নিজ আত্মগোপনস্থলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—রাজবাড়ী সদর উপজেলার আলাদিপুর গ্রামের রুনু শেখের ছেলে মো. হৃদয় শেখ (২১), পাকুরিকান্দা গ্রামের মৃত ইসমাইল খাঁর ছেলে মো. ইব্রাহিম খাঁ, চর লক্ষীপুর গ্রামের আলামিন মণ্ডলের স্ত্রী সুমি বেগম, একই গ্রামের মৃত আদু মণ্ডলের ছেলে কুদ্দুস মণ্ডল, রহমানের স্ত্রী বিলকিচ বেগম, সজ্জনকান্দা গ্রামের উজ্জল কুমার কুন্ডুর স্ত্রী মুক্তিরানী রায়, বার্থা গ্রামের মো. ফজের আলীর ছেলে মো. আতাউর রহমান খোকন, কৃষ্ণপুর গ্রামের আবু বক্কারের ছেলে মো. সোহেল মোল্লা এবং খানখানাপুর গ্রামের মো. খোরশেদ শেখের ছেলে মো. রাসেল শেখ।
|