দোয়ারাবাজারে শিশু বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার

প্রকাশ: মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ০৩:১৪ অপরাহ্ণ
দোয়ারাবাজারে শিশু বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার

এনামুল কবির মুন্না, সুনামগঞ্জ: সুনামগঞ্জের দোয়ারাবাজারে ১২ বছরের এক শিশুকে ফুসলিয়ে বলাৎকারের অভিযোগে মোঃ আলাল (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের জালালপুর গ্রামে এই জঘন্য ঘটনাটি ঘটে। গ্রেপ্তারকৃত আলাল ওই গ্রামেরই বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় প্রতিবেশী ওই শিশুটিকে ৫০ টাকা দিয়ে বিড়ি কিনে আনতে বলে আলাল। শিশুটি বিড়ি এনে ফেরত দিলে কৌশলে বাঁকি ৪০ টাকা শিশুটির পকেটে গুঁজে দেয় সে। এরপর তাকে কোলে তুলে বাড়ির পেছনের নির্জন এক ঝোপঝাড়ের ভেতর নিয়ে জোরপূর্বক বলাৎকার করে।

এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে চম্পট দেয় অভিযুক্ত। পরবর্তীতে ভুক্তভোগীর বাবা মো. আবুল কাসেম বাদী হয়ে দোয়ারাবাজার থানায় মামলা দায়ের করেন। অভিযোগ পাওয়ার সাথে সাথেই অভিযান চালিয়ে পুলিশ আসামি আলালকে হাতেনাতে গ্রেপ্তার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার জানান, ভুক্তভোগী শিশুর বাবার এজাহারের ভিত্তিতে মামলা রুজু করে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং আদালতে সোপর্দ করা হয়েছে। একই সাথে ভিকটিমের শারীরিক পরীক্ষার (মেডিকেল টেস্ট) জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন