ফাংশনাল ফুড কী? জেনে নিন কেন বিশ্বজুড়ে বাড়ছে এর জনপ্রিয়তা

প্রকাশ: রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:১৬ অপরাহ্ণ
ফাংশনাল ফুড কী? জেনে নিন কেন বিশ্বজুড়ে বাড়ছে এর জনপ্রিয়তা

ফিচার ডেস্ক: পৃথিবীর সবচেয়ে আশ্চর্য বিষয়গুলোর একটি হলো—প্রকৃতি কখনো মানুষের কাছ থেকে তার প্রয়োজনীয় খাদ্য বা পুষ্টি লুকিয়ে রাখেনি। ঋতু পরিবর্তনের সাথে সাথে মাঠে নতুন ফসল উঠেছে, গাছে ফল ধরেছে এবং মাটির বুক ভরে উঠেছে নানা রঙের শাকসবজিতে। মানুষের আদিম খাদ্যতালিকাও একসময় প্রকৃতির সেই সহজ ছন্দ মেনেই গড়ে উঠেছিল। প্রতিটি মৌসুম যেন নিজের হাতে নিয়ে আসত মানবশরীরের জন্য প্রয়োজনীয় পুষ্টির একেকটি নতুন অধ্যায়।

কিন্তু জীবন যত আধুনিক হয়েছে, মানুষের সেই চিরচেনা ছন্দেও পরিবর্তন এসেছে। শহর বড় হয়েছে, মানুষের হাতের সময় ছোট হয়েছে। প্রতিদিনের খাবারে বৈচিত্র্য বাড়লেও এবং খাবার সংরক্ষণের প্রযুক্তি উন্নত হলেও একটি বড় প্রশ্ন আজও থেকে গেছে—আমাদের প্রতিদিনের প্রক্রিয়াজাত বা ফাস্টফুড জাতীয় খাবার কি শরীরের প্রয়োজনীয় পুষ্টির সঙ্গে তাল মিলিয়ে এগোতে পারছে? এই পুষ্টি-সচেতনতা ও অর্গানিক নিউট্রিশনের আধুনিক ধারণা থেকেই বিশ্বজুড়ে জন্ম নিয়েছে ‘ফাংশনাল ফুড’ বা কার্যকারী খাদ্যের নতুন এক খাদ্যবিপ্লব।

ফাংশনাল ফুড কী?

সহজ কথায়, ফাংশনাল ফুড (Functional Food) হলো এমন কিছু খাদ্য বা খাদ্য উপাদান, যা শরীরের সাধারণ পুষ্টির চাহিদা (যেমন- ক্ষুধা মেটানো, ক্যালরি বা শক্তি জোগানো) মেটানোর পাশাপাশি অতিরিক্ত স্বাস্থ্যগত সুবিধা প্রদান করে। এই খাবারগুলো শরীরের সুনির্দিষ্ট কোনো অঙ্গের কার্যকারিতা বৃদ্ধি, রোগপ্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি জোরদার এবং দীর্ঘমেয়াদি জটিল রোগ থেকে শরীরকে সুরক্ষিত রাখতে বিশেষভাবে তৈরি বা প্রক্রিয়াজাত করা হয়। এটি কোনো কৃত্রিম ওষুধ নয়, বরং সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানের নির্যাস থেকে তৈরি সহজপ্রাচ্য খাদ্য উপাদান।

কেন বাড়ছে এর জনপ্রিয়তা?

আগে যেখানে একটি খাদ্যপণ্যের প্রধান পরিচয় বা গ্রহণযোগ্যতা ছিল কেবল তার চমৎকার স্বাদের ওপর, আধুনিক যুগে এসে সেখানে পুষ্টিগুণ, উপাদানের উৎস, খাদ্য নিরাপত্তা এবং উৎপাদন প্রক্রিয়ার স্বচ্ছতাও সমান গুরুত্ব পাচ্ছে। ভোক্তার এই পরিবর্তিত ইতিবাচক প্রত্যাশাই ফাংশনাল ফুডের জনপ্রিয়তা বৃদ্ধির মূল কারণ।

ব্যস্ত জীবনে পরিবারের সবার পুষ্টিচাহিদা এক নয়। বয়স, জীবনযাপন, দৈনন্দিন কাজের ধরন ও শারীরিক প্রয়োজনের সঙ্গে খাদ্যাভ্যাসও বদলায়। এই বাস্তবতাকে মাথায় রেখেই বাংলাদেশে অর্গানিক নিউট্রিশন লিমিটেড এগিয়ে চলেছে একটি ভিন্নধর্মী ফাংশনাল নিউট্রিশন ভাবনা নিয়ে, যার অন্যতম সফল উদাহরণ তাদের জনপ্রিয় ব্র্যান্ড ‘কারকুমা’ (Karkuma)।

যেমন—বয়স্কদের বা খেলোয়াড়দের হাড় ও জয়েন্টের সুস্থতা বজায় রাখার জন্য বাজারে আনা হয়েছে প্রাকৃতিক উপাদানভিত্তিক পণ্য ‘কারকুমা জয়েন্ট গার্ড’। ইউএস এফডিএ (US FDA) নিবন্ধিত উৎপাদন সুবিধাসম্পন্ন কারখানায় তৈরি এই পণ্যটির ক্ষেত্রে ইউএসডিএ অর্গানিক, জিএমপি, আইএসও ২২০০০ ও বিএসটিআই হালাল-সংক্রান্ত আন্তর্জাতিক স্বীকৃতি রয়েছে, যা এর গুণগত মান ও জনপ্রিয়তাকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

দৈনন্দিন খাদ্যাভ্যাসে ফাংশনাল ফুডের রূপরেখা:

ফাংশনাল ফুড মূলত মানুষের চিরচেনা খাবার টেবিলেই পুষ্টির সহজ উপস্থিতি নিশ্চিত করে। যেমন—

  • ইমিউনিটি বুস্টার: হলুদের ওষুধি গুণকে সহজ ব্যবহারযোগ্য রূপে দৈনন্দিন খাদ্যাভ্যাসে যুক্ত করার সুযোগ দেয় ‘কারকুমা টারমারিক ইমিউনিটি বুস্টার’।

  • প্রাকৃতিক এনার্জি: বিটরুটের প্রাকৃতিক উপাদানকে পানের উপযোগী করে তোলে ‘কারকুমা বিটরুট পাউডার’।

  • খাদ্যাভ্যাসে পরিবর্তন: প্রতিদিনের চেনা পানীয় ও খাবারে বিশুদ্ধতা যোগ করতে ব্যবহৃত হচ্ছে অর্গানিক হানি ও অ্যাপল সাইডার ভিনেগার।

  • শিশুদের টিফিন: শাকসবজি ও ফল খেতে অনাগ্রহী শিশুদের নাশতায় সবজি ও ফলের পুষ্টিগুণ সহজে যুক্ত করার জন্য তৈরি হয়েছে ‘ভেজ স্প্রেড’।

পুষ্টিবিজ্ঞানীদের মতে, সুস্থ ও দীর্ঘায়ু জীবন কোনো একটি একক জাদুকরী পণ্য বা ওষুধ দিয়ে গড়ে ওঠে না। নিয়মিত ফলমূল, শাকসবজি, ডাল, আমিষ জাতীয় খাবার, পর্যাপ্ত পানি এবং নিয়মিত স্বাস্থ্যকর অভ্যাসের সম্মিলিত রূপই হলো সুস্থতার মূল ভিত্তি। আর সেই ভিত্তিকে আরও বেশি সমৃদ্ধ ও শক্তিশালী করতেই কাজ করে ফাংশনাল ফুড। প্রতিদিনের সচেতন খাদ্যাভ্যাসই মানুষের ভবিষ্যতের সুস্থতার ইতিহাস লিখে দেয়। আর সেই স্বাস্থ্যগাথার গল্পে প্রকৃতির আসল পুষ্টিকে ধরে রাখতে বর্তমান প্রজন্মের কাছে দিন দিন অপরিহার্য হয়ে উঠছে এই ফাংশনাল ফুড।

মন্তব্য করুন