ইবির ৩৬ শিক্ষার্থী পেলেন ডিন’স অ্যাওয়ার্ড

প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ণ
ইবির ৩৬ শিক্ষার্থী পেলেন ডিন’স অ্যাওয়ার্ড

তাছনিম আলম (ইবি প্রতিনিধি): আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ে মেধার স্বীকৃতি হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আটটি অনুষদের অধীনে ৩৬ জন কৃতী শিক্ষার্থী ডিন’স অ্যাওয়ার্ড পেয়েছেন। 

বুধবার (১৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে ২০১৯-২০ শিক্ষাবর্ষের সেরা ফলাফল অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের পদক ও সনদ প্রদান করা হয়।

অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন—থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের আল হাদিস বিভাগের আলী আহসান মুহাম্মদ জুবাইর, মোহাম্মদ আল ফায়েদ, দেলোয়ার হোসেন, শরিফুল ইসলাম ও নাইমুর রহমান; আল কুরআন বিভাগের আব্দুল্লাহ ইহসান ভূঁইয়া ও মোহাম্মদ জহিরুল ইসলাম; দাওয়াহ বিভাগের নাজমুল ইসলাম ও নোমান আল হাদী। ব্যবসায় প্রশাসন অনুষদের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের প্রত্যয় সানা, সিরাজুল ইসলাম ও অনিন্দ্য সাহা; হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সুমী খাতুন ও ফয়সাল আহমেদ ফাহিম; হিসাববিজ্ঞান বিভাগের মেহেদী হাসান শিকদার।

প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ফলিত রসায়ন বিভাগের মহুয়া রহমান, জান্নাতুন নায়িম ও নাফিজ রহমান সায়েম; ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের আহাসান হাবিব; আইসিটি বিভাগের মাহফুজুর রহমান। সামাজিক বিজ্ঞান অনুষদের লোক প্রশাসন বিভাগের মুনতাকিম রহমান; অর্থনীতি বিভাগের টগর আলী ও জেসিয়া খাতুন; ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সিরাজাম মনিরা।

জীববিজ্ঞান অনুষদের ফার্মেসি বিভাগের আব্দুল্লাহ আল মামুন ও আব্দুল বাশার; বায়োটেকনোলজি বিভাগের মেহেদী হাসান। বিজ্ঞান অনুষদের পরিসংখ্যান বিভাগের মেহেদী হাসান লিমন ও মাহামুদুল ইসলাম; গণিত বিভাগের আরিফুল ইসলাম। কলা অনুষদের আরবি বিভাগের তানজিলা খাতুন, হাফিজুল ইসলাম ও জেবা রহমান এবং আইন অনুষদের ল অ্যান্ড ল্যান্ড এডমিনিস্ট্রেশন বিভাগের সাদিয়া, রাফিয়া খাতুন ও আমজাদ হোসেন।

অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. কে. এম. মতিনুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইদ্রিস আলী ও রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান। এ ছাড়া বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ. কে. এম. মতিনুর রহমান বলেন, “তোমাদের মেধা, পরিশ্রম ও যোগ্যতার স্বীকৃতি হিসেবে এই অ্যাওয়ার্ড দেওয়া হলো। এই অর্জনের মাধ্যমে তোমাদের কাঁধে নতুন দায়িত্ব অর্পিত হলো। কর্মক্ষেত্রে দেশ, জাতি ও বিশ্ববিদ্যালয়ের মর্যাদা সমুন্নত রাখতে তোমর ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে কাজ করবে। উচ্চশিক্ষার বৈশ্বিক ক্ষেত্রেও এই অর্জন বিশেষ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।”

এআইএল/সকালবেলা