নাগরপুরে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
রিপন খান রবিন (নাগরপুর, টাঙ্গাইল): টাঙ্গাইলের নাগরপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অফিস নাগরপুরের যৌথ উদ্যোগে আজ বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ভারড়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আউয়াল লাভলু।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিখন বনিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি, সিনিয়র সহ-সভাপতি আহাম্মদ আলী রানা, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ফারুক আহমেদ খান ফারুক, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজমুল হক স্বাধীন, শ্রমিক দলের সভাপতি আরিফুল ইসলাম নবা, সমাজসেবা কর্মকর্তা আব্দুল বারী, যুবদলের যুগ্ম-আহ্বায়ক আলতাফ হোসেন, ছাত্রদলের আহ্বায়ক মীর খালিদ মাহমুদ রাসেলসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।
প্রধান অতিথির বক্তব্যে রবিউল আউয়াল লাভলু বলেন, "ফ্যামিলি কার্ডের নিখুঁত তথ্য সংগ্রহের মাধ্যমে প্রান্তিক ও প্রকৃত সুবিধা বঞ্চিত মানুষের কাছে সরকারি সব ধরনের সেবা ও সহযোগিতা পৌঁছানো অনেক সহজ হবে।"
এআইএল/সকালবেলা