কিশোরগঞ্জ নার্সিং ইনস্টিটিউটে উৎসবমুখর পরিবেশে নবীন বরণ অনুষ্ঠিত
নূর আহাম্মদ পলাশ, কিশোরগঞ্জ প্রতিনিধি: নবীন শিক্ষার্থীদের বরণ, ক্যাপ পরিধান ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে কিশোরগঞ্জ নার্সিং ইনস্টিটিউটে এক বিশেষ উৎসবমুখর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) নার্সিং ইনস্টিটিউট প্রাঙ্গণে ইনস্ট্রাক্টর ইনচার্জ দীপন কুমার দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান। বিশেষ অতিথি ছিলেন সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. নূর মো. শামসুল আলম।
অনুষ্ঠানের শুরুতে নবীনদের ফুল দিয়ে বরণ করার পর আনুষ্ঠানিকভাবে ক্যাপ পরিয়ে দেওয়া হয়। পরবর্তীতে আয়োজিত সাংস্কৃতিক পর্বে শিক্ষার্থীরা গান ও নৃত্য পরিবেশন করেন। বক্তব্যকালে অতিথিরা নার্সিং পেশার মর্যাদা রক্ষায় মানবিকতা ও সর্বোচ্চ দায়িত্বশীলতার সাথে সেবাদানের ওপর গুরুত্বারোপ করেন।
এআইএল/সকালবেলা