সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৩

প্রকাশ: বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ অপরাহ্ণ
সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৩

মো. মেক্তার হোসেন, সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অপরাধ দমন ও মাদক নির্মূলে পুলিশের দিনব্যাপী সাঁড়াশি অভিযানে ২৩ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিনভর সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিকের নেতৃত্বে উপজেলার বিভিন্ন চিহ্নিত মাদকস্পট ও অপরাধপ্রবণ এলাকায় এ অভিযান পরিচালিত হয়। পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় ১ কেজি গাঁজা ও ২০০ পিস ইয়াবাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এছাড়া ৪ জন দস্যুতা মামলার আসামি, ৩ জন পরোয়ানাভুক্ত আসামি এবং ১৪ জন মাদকসেবীসহ মোট ২৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আটককৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। উপজেলাজুড়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক ও সন্ত্রাস দমনে সোনারগাঁও থানা পুলিশের এমন বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন