রাস্তায় কুড়িয়ে পাওয়া টাকা ফিরিয়ে দিয়ে যুবকের সততার দৃষ্টান্ত স্থাপন

প্রকাশ: বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ণ
রাস্তায় কুড়িয়ে পাওয়া টাকা ফিরিয়ে দিয়ে যুবকের সততার দৃষ্টান্ত স্থাপন

মোঃ শরীফ উদ্দিন, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাস্তায় কুড়িয়ে পাওয়া ৪ লাখ ৫০ হাজার টাকা প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দিয়ে সততা ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন মোঃ পাভেল খন্দকার।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে হবিগঞ্জের মাধবপুর উপজেলার শিমুলঘর গ্রামের অধিবাসী পাভেল খন্দকার রাস্তায় বিপুল পরিমাণ এই অর্থ পড়ে থাকতে দেখেন। পরবর্তীতে তিনি সততার পরিচয় দিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকের উপস্থিতিতে টাকার মালিককে খুঁজে বের করেন।

যাচাই-বাছাই শেষে দৈনিক ইনকিলাবের নাসিরনগর প্রতিনিধি মোঃ মোযযাম্মিল হকের উপস্থিতিতে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধানমন্ডল গ্রামের বাসিন্দা নাঈমের হাতে সম্পূর্ণ টাকা তুলে দেওয়া হয়। বিপুল পরিমাণ হারানো টাকা অক্ষত অবস্থায় ফিরে পেয়ে পাভেল খন্দকারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ব্যবসায়ী নাঈম ও স্থানীয় বাসিন্দারা।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন