প্রতারণার মামলায় সেই হরিদাস চন্দ্র দুই দিনের রিমান্ডে

প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ণ
প্রতারণার মামলায় সেই হরিদাস চন্দ্র দুই দিনের রিমান্ডে

স্টাফ রিপোর্টার: প্রতারণার মামলায় গাইবান্ধার পলাশবাড়ীতে রাম বিগ্রহ নির্মাণের উদ্যোক্তা হরিদাস চন্দ্র তরণী দাসকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালত উভয়পক্ষের শুনানি শেষে এ রিমান্ডের আদেশ দেন। ঢাকা আদালতের প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণ সূত্রে জানা গেছে, অনয় ডেভেলপার কোম্পানির মালিক ওবাইদুল ও তাঁর ব্যবসার অংশীদার হরিদাস চন্দ্র তরণী দাস ফ্ল্যাট বিক্রি বাবদ মামলার বাদী মাহবুবুর রহমানের কাছ থেকে মোট ৭৫ লাখ ৮৬ হাজার টাকা নেন। কিন্তু পরবর্তীতে ফ্ল্যাট হস্তান্তর না করে আসামিরা টাকা আত্মসাৎ ও প্রতারণা করেন। উক্ত মামলায় তদন্তকারী কর্মকর্তা এসআই মাসুদ রানা ৭ দিনের রিমান্ড আবেদন করলে আদালত শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, এর আগে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের দায়ের করা ৯ কোটি ৩৫ লাখ টাকা অর্থপাচারের অপর একটি মামলায় পুলিশ হরিদাসকে গ্রেপ্তার করেছিল।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন