রাঙামাটিতে মোবাইল-টাকা উদ্ধার করে ফেরত দিল এপিবিএন
প্রকাশ: বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ণ
মো. সোহরাওয়ার্দী সাব্বির, রাঙামাটি: রাঙামাটিতে হারানো মোবাইল ফোন ও খোয়া যাওয়া ৭৭ হাজার টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে ১৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (১৮ এপিবিএন)।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে ১৮ এপিবিএন কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে উদ্ধারকৃত নগদ অর্থ ও মোবাইল তুলে দেওয়া হয়। উদ্ধারকৃত টাকার মধ্যে বিকাশে ভুলবশত চলে যাওয়া ৫০ হাজার টাকা এবং প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ২৭ হাজার টাকা অন্তর্ভুক্ত রয়েছে।
১৮ এপিবিএনের অধিনায়ক (পুলিশ সুপার) মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে সহ-অধিনায়ক মোঃ এনায়েত করিম ও সাইবার ক্রাইম সেলের সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় অধিনায়ক জানান, প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে জনগণের সেবা নিশ্চিত করতে এবং অনলাইন লেনদেনে নিরাপত্তা বৃদ্ধিতে পুলিশ কাজ করে যাচ্ছে।
এআইএল/সকালবেলা