কড়াইল বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট
প্রকাশ: মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ০৮:০৬ অপরাহ্ণ
রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১১টি ইউনিট।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৫টা ২২ মিনিটে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, ৫টা ১৯ মিনিটে কড়াইল বস্তিতে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ১১টি ইউনিট ঘটনাস্থলে রয়েছে।
এখন পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায় নি।
|