এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন
প্রকাশ: বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ণ
অনলাইন ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন দলটির যুগ্ম আহ্বায়ক ও সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে পদত্যাগের এই ঘোষণা দেন তিনি।
ফেসবুক পোস্টে সামান্তা শারমিন জানান, তিনি জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। সেখানে তিনি উল্লেখ করেন, প্রায় এক বছর আগে জাতীয় নাগরিক পার্টির জোট গঠনের বিষয়ে তিনি একটি আলাদা অবস্থান নিয়েছিলেন এবং সেই ধারাবাহিকতাতেই এই পদত্যাগের সিদ্ধান্ত।
এআইএল/সকালবেলা