ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে রাজধানীতে গ্রেপ্তার ৪১৪

প্রকাশ: সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ণ
ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে রাজধানীতে গ্রেপ্তার ৪১৪

অনলাইন ডেস্কঃ রাজধানী ঢাকার সার্বিক আইনশৃঙ্খলা বজায় রাখা ও অপরাধ দমনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পরিচালিত নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড ও মাদক কেনাবেচার অভিযোগে রাজধানীর বিভিন্ন থানায় মোট ৫৯টি মামলা দায়ের করা হয়।

সোমবার (৫ অক্টোবর) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের তরফ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়।

ডিএমপির দেওয়া তথ্য অনুযায়ী, রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযানে ডিএমপির ৮টি অপরাধ বিভাগ ও গোয়েন্দা বিভাগ (ডিবি) ৪১৪ জনকে গ্রেপ্তার করে।

মিরপুর বিভাগ: সর্বোচ্চ ৮১ জন গ্রেপ্তার, ওয়ারী বিভাগ: ৬৬ জন গ্রেপ্তার,তেজগাঁও বিভাগ: ৬১ জন গ্রেপ্তার,মতিঝিল বিভাগ: ৫৪ জন গ্রেপ্তার,উত্তরা বিভাগ: ৪৮ জন গ্রেপ্তার,লালবাগ বিভাগ: ৩৫ জন গ্রেপ্তার,রমনা বিভাগ: ২৮ জন গ্রেপ্তার,গুলশান বিভাগ: ২৫ জন গ্রেপ্তার,গোয়েন্দা বিভাগ (ডিবি): ১৬ জন গ্রেপ্তার

অভিযানকালে পুলিশ ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৫ রাউন্ড পিস্তলের গুলি, ১টি বিদেশি রিভলভার এবং ৪ রাউন্ড রিভলভারের গুলি উদ্ধার করে।

এছাড়া মাদকের বিরুদ্ধে পরিচালিত অভিযানে উদ্ধার করা হয় ২১ হাজার ৬৭২ পিস ইয়াবা, ২ কেজি ৭৩৫ গ্রাম গাজা এবং ২০ গ্রাম ও ৩০ পুরিয়া হেরোইন।

অভিযানে তল্লাশি চালিয়ে অপরাধীদের হেফাজত থেকে ৩২৪টি মোবাইল ফোন, ৯টি ট্যাব, ৬টি ট্রাংক এবং নগদ ৯ হাজার ৫৭০ টাকা জব্দ করা হয়। একই সঙ্গে পুলিশের বিশেষ এই অভিযানে এক ভুক্তভোগীকেও উদ্ধার করা সম্ভব হয়েছে।

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের শেষে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।