রাজধানীর তিন থানায় ডিএমপির বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৪০
অনলাইন ডেস্ক: রাজধানীর ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আওতাধীন তিনটি থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মোট ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যাত্রাবাড়ী, হাজারীবাগ ও তুরাগ থানা এলাকার একাধিক চিহ্নিত স্থানে গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
মঙ্গলবার (২৫ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, অভিযান চালিয়ে যাত্রাবাড়ী থানা পুলিশ ১৬ জন, তুরাগ থানা পুলিশ ১৪ জন এবং হাজারীবাগ থানা পুলিশ ১০ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
রাজধানীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন এবং ডিএমপির জরুরি বিজ্ঞপ্তির জন্য চোখ রাখুন
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, গ্রেপ্তারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি এবং আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত একাধিক অপরাধী রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
|