আজকের স্বর্ণের দাম

প্রকাশ: মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ণ
আজকের স্বর্ণের দাম

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে আরও ২ হাজার ২১৬ টাকা বাড়িয়েছে। নতুন এই সিদ্ধান্তের ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এখন ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকায় দাঁড়িয়েছে।

সবশেষ গত বৃহস্পতিবার (৭ মে) বাজুসের এক বিজ্ঞপ্তিতে এই দাম নির্ধারণ করা হয়, যা আজ মঙ্গলবার (১২ মে)-ও কার্যকর রয়েছে। বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পাওয়ার কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন এই দাম সমন্বয় করা হয়েছে।

২২ ক্যারেট: ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা (প্রতি ভরি) ২১ ক্যারেট: ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা (প্রতি ভরি) ১৮ ক্যারেট: ২ লাখ ২১৩ টাকা (প্রতি ভরি) সনাতন পদ্ধতি: ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকা (প্রতি ভরি)

উল্লেখ্য, এর আগে গত ৬ মে স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল। তখন ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। চলতি ২০২৬ সালে এখন পর্যন্ত মোট ৬৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ৩৫ বার বাড়ানো হয়েছে এবং ২৮ বার কমানো হয়েছে। গত ২০২৫ সালেও রেকর্ড ৯৩ বার স্বর্ণের দাম পরিবর্তন করেছিল বাজুস।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন