ট্রাম্পের টিকটক পোস্ট থেকে সরানো হলো টেইলর সুইফটের গান
অনলাইন ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক প্রচারণামূলক অফিশিয়াল টিকটক অ্যাকাউন্ট থেকে বিশ্বখ্যাত পপ তারকা টেইলর সুইফটের জনপ্রিয় গান 'অগাস্ট' (August) সরিয়ে ফেলা হয়েছে।
সংবাদ মাধ্যম
কেন সরানো হলো গান?
ভিডিওটির ক্যাপশনে ট্রাম্পের টিম খোঁচা দিয়ে লিখেছিল, "আমার নিশ্চিত যে আমাদের গানটি ব্যবহার করতে দেখে টেইলর সুইফট দারুণ উত্তেজিত হবেন!"
যদিও এ বিষয়ে সুইফটের প্রতিনিধি কিংবা ট্রাম্পের প্রচার শিবিরের পক্ষ থেকে সরাসরি কোনো প্রতিক্রিয়া প্রকাশ করা হয়নি, তবে কপিরাইট বা বুদ্ধিবৃত্তিক সম্পদের স্বত্বাধিকারীদের আপত্তির কারণেই যে এটি সরানো হয়েছে, তা প্ল্যাটফর্মটির বার্তা থেকে স্পষ্ট।
সংগীতশিল্পীদের অনুমতি ছাড়া রাজনৈতিক প্রচারণায় গান ব্যবহারের বিরোধিতা দীর্ঘদিন ধরেই চলে আসছে।
|