হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিল ইরান

প্রকাশ: শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:০৩ অপরাহ্ণ
হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিল ইরান

আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলের বিমান হামলার প্রতিক্রিয়ায় বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি জাহাজ চলাচলের জন্য বন্ধ ঘোষণা করেছে ইরান।

শনিবার (২০ জুন) দেশটির কেন্দ্রীয় সামরিক কমান্ড জানায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত খাতাম-আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের এক বিবৃতিতে বলা হয়, ইসরাইলের সাম্প্রতিক হামলা ও প্রতিশ্রুতি ভঙ্গের জবাবে এটি তাদের প্রথম পদক্ষেপ।

বিবৃতিতে আরও বলা হয়, লেবাননে ইসরাইলের সামরিক অভিযান অব্যাহত থাকলে আন্তর্জাতিক বাধ্যবাধকতা মানতে বাধ্য করতে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ বন্ধের ঘোষণার পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।


সূত্র: আল-জাজিরা

মন্তব্য করুন