সৌদির মক্কায় ড্রোন হামলার চেষ্টা, তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ণ
অনলাইন ডেস্ক: সৌদি আরবের পবিত্র নগরী মক্কা আল-মোকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার।
বুধবার (১৬ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের এই আনুষ্ঠানিক অবস্থানের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ মক্কা আল-মোকাররমা এবং সৌদি আরবের অন্যান্য পবিত্র স্থানগুলোর মর্যাদার প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করে। একই সঙ্গে এসব পবিত্র স্থান সুরক্ষায় সৌদি সরকার ও দেশটির সাধারণ জনগণের প্রতি পূর্ণ সংহতি ও একাত্মতা প্রকাশ করে বাংলাদেশ।
পররাষ্ট্র মন্ত্রণালয় জোর দিয়ে বলে, ইসলাম ধর্মের পবিত্র স্থানসমূহ সর্বদা নিরাপদ এবং পূর্ণ সম্মান ও সুরক্ষার আওতায় রাখা অত্যন্ত জরুরি।